১৫ অক্টোবর, ২০২৪ইং মঙ্গলবার সকাল ১০ঃ০০টায় পার্বত্য রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মৎস্য পোনা বিতরণ কর্মসূচী পালন করা হয়।

সাম্প্রতিক সময়ের বন্যায় লংগদুতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মৎস্যচাষিরা। এই ক্ষতি কিছুটা লাগব করতে উপজেলার স্থানীয় মৎস্য চাষীদের মধ্যে ২০ জন মৎস্যচাষীকে ১৭০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।

এ সময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান বলেন, সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই করে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ২০ জন চাষীর মাঝে ১৭০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। মাছের পোনা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত মৎস্যচাষীগন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}