দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, ছাত্র নেতা ওয়ারেছ সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায়ের দুই মাস পার হলেও এখনও জনজীবনে স্বস্তি ফিরছেনা, নিত্যপণ্যের বাজারে আগুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক, চাঁদাবাজি-সিন্ডিকেট আগের মতই, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে মাত্র। এদেশে বারবার মানুষের জীবন দান বৃথা হবে তা মেনে নেয়া যায় না।

বক্তৃতাগণ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ গ্রামীণ গরীব মানুষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ যেসকল ভাতা বন্ধ রাখা হয়েছে তা অবিলম্বে প্রদানেরও দাবি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}