তিতাস একটি নদীর নাম ।নদীটির জন্ম ভারতের ত্রিপুরায়।আখাউড়া দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে।ইংরেজি এম আকৃতিতে এই নদী প্রবাহিত হয়েছে গোটা ব্রাম্মন বাড়িয়া জুড়ে। জানা যায় তিতা হাশ বা তিয়াশ থেকে তিতাস শব্দ টির উতপত্তি।।এ নদীর পানি প্রবাহিতে হয়েছে ব্রাম্মন বাড়িয়ার বিভিন্ন খাল এবং বিলে।বর্ষাতে এর রুপ হয় ভরা ভারা।শীত মৌসুমে এটি হয়ে যায় ক্ষীন স্রোত ধারা।নদীটির ব্রাম্মনবাড়িয়া শহরের উত্তরে মেঘনার সাথে মিলেছে নাসিরনগরের কাছে।

দক্ষিনে মিলেছে নবিনগরের কাছে লালপুরে।এর তীরে বহু জেলে সম্প্রদায়ের বাস।হিন্দু জেলেদের বলা হয় মালো।এই মালো দের সুখ দুখের জীবন কাহিনি নিয়েই অদ্বৈত মল্ল বর্মন লিখে গেছেন তার অমর উপন্যাস তিতাস একটি নদির নাম যা স্বাধীনতার পর ঋত্বিক ঘটকের পরিচালনায় ফুটেছে সেলুলয়েডের ক্যানভাসে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}