ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে ও পুর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইউপি সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মেয়াদ পাঁচ বছর আর এই পাঁচ বছরের আগে যেন আমাদের অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের জন্য আমরা মানববন্ধন করছি। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, তফিজুল ইসলাম, পেয়ারা খাতুন, আনসারা বেগম, ওমের আলী, আবু সালে বাবলু রফিকুল ইসলাম প্রমুখ।মানববন্ধন শেষে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}