আগামী ১৯ অক্টোবর শনিবার  কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন বিএনপি পশ্চিমের  উদ্যোগে মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় মাঠে স্মরন কালের সেরা জনসমাবেশ করতে যাচ্ছেন  বিএনপি। এসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন  নাহার বেবী  সহ  উপজেলা পর্যায়ের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ।

বিতারা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে, মিলন সমর্থিত উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক নির্বাচিত এজিএস মো. ইউসুফ মিয়াজীর সার্বিক আয়োজনে এতে স্মরনকালের জনসমাবেশ হবে বলে দলীয় নেতাকর্মীরা দাবী করছেন। এদিকে ১৯ অক্টোবরের জনসমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঝিগাছা, বাতাপুকুরিয়া, শিলাস্থান, উত্তর শিবপুর, তেগুরিয়াসহ বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা ও বিভিন্ন প্রচারনার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে এ জনসভা জনসমুদ্রে রূপান্তর করতে নেতাকর্মীদের পোষ্টার, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা ব্যাতিক্রমী নজর কেড়েছে।

কচুয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক নির্বাচিত এজিএস মো. ইউসুফ মিয়াজী জানান, প্রায় ১৬ বছর পর প্রিয় নেতার আগমনকে ঘিড়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী খুবই উচ্ছাসিত ও আনন্দিত। তাকে এক নজর দেখতে এলাকার সর্বস্তরের নেতাকর্মী এ সমাবেশে উপস্থিত হবে এবং হাজারো নেতাকর্মীদের মিলন মেলা হবে। অন্যদিকে মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে জনসভা সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শো-ডাউন করা হয়।

মোটরসাইকেল শো-ডাউনটি মাঝিগাছা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে তেগুরিয়া, বাতাপুকুরিয়া, বুধুন্ডা, হরিপুর শিলাস্থান, উত্তর শিবপুর ও শাশনপাড়া  হয়ে পুনরায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয় ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}