জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জাবি) সহকারী প্রক্টর পদে ছয় শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক ছয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন-  ব্যাবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সালেহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সহকারি অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আমিনুল হক, ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আক্তার সিদ্দিক ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয় এই আদেশ ১৭ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে এবং তারা প্রত্যেকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও পৃথক ছয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ১৯ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}