মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে গাইবান্ধার র্যাব-১৩, সিপিসি ৩,।

্যাবের চলমান এ অভিযানে ২’শ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দসহ আলম (৪০) নামে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর টু ঢাকা মহাসড়কে বাঁশকাটা এলাকার পাকা রাস্তার হাজী ক্যাম্পের সামনে তল্লাশি অভিযানে মাদক দ্রব্যসহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল গ্রামের মৃত্যু নেছার আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}