শনিবার ১৯.১০.২০২৪ ইং তারিখ আমডাঙ্গা খাল সংস্কার ও পুনঃখননের জন্য বিশ্ব ব্যাংক এবং রাষ্ট্রের পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞগণের নিরীক্ষা, পর্যাবেক্ষণ এবং পর্যালোচনায় সাথে সমিতির প্রতিনিধি হিসেবে সভাপতি নিজে, সহ-সভাপতি শ্রী মধুসূদন মন্ডল, সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ডক্টর কাজী হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন এবং আজীবন সদস্য এম এ হালিম সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

পর্যবেক্ষণ ও নিরীক্ষা কালীন সময়ে সমিতির কাছে প্রতীয়মান হয়েছে যে আমডাঙ্গা খাল উজান তথা রেললাইনের সাইডে ২.২৫ কিলোমিটার লম্বা এবং ভাটি তথা ভৈরব নদীর সাইডে ১.৫০ কিলোমিটার খনন করা হবে। সমিতির কাছে আরও প্রতীয়মান হয়েছে যে আমডাঙ্গা খাল সংস্কার এবং পুনঃ খননের বিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক। বিশেষজ্ঞগণ নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ এর পাশাপাশি সমিতির প্রতিনিধি সহ স্থানীয় অন্যান্য প্রতিনিধি এবং জনগণের সাথে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের মতামত গ্রহণ করেছেন। আশা করা যায় প্রকল্পটির নকশা তৈরি, হিসাব তৈরি এবং অনুমোদন খুব দ্রুতই সম্পন্ন হবে এবং এর পরই জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুতই শুরু হবে।

বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সমিতি আরো জানতে পেরেছেন যে বর্তমানে আমডাঙ্গা খাল দিয়ে ভৈরব নদীতে যে পানি নিষ্কাশিত হয়, সংস্কারের কাজ বাস্তবায়িত হওয়ার পর এর কয়েকগুণ পানি নিষ্কাশন সম্ভব হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}