ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর ) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ’র আলাউদ্দিন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম , উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে কৃষি কাজে ব্যবহারের জন্য  প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এল.এল পি(শ্যালো),মেইজ শেলার(ভূট্রা ভাঙ্গা মেশিন), ফুট পাম্প, স্প্রেয়ার এবং ফিতা পাইপসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}