অবশেষে সাবেক স্ত্রীর দেনমোহরের পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন বর শফিকুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের সাথে ২০২২ সালে বিয়ে হয় পারভীন খাতুনের। পারভীন খাতুন ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। বিয়ের আড়াই বছর সংসারের পর দেনমোহরের ৪ লাখ টাকা বাকী রেখেই পারভীন খাতুনকে তালাক দেয় শফিকুল ইসলাম।

এমতাবস্থায়, শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে মাইক্রোবাস যোগে শফিকুল বর সেজে স্বজনদের নিয়ে দ্বিতীয় বিয়ে করতে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে তালাকপ্রাপ্তা সাবেক স্ত্রী পারভীন খাতুন লোকজন নিয়ে গাড়ি থামিয়ে হামলা করেন। এতে বর শফিকুল ইসলামসহ কমপক্ষে ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর শফিকুল ইসলামসহ আহত ব্যক্তিদের উদ্ধার করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শফিকুল ইসলামের বাবা জাহিদুল ইসলাম জানান,
পরে থানায় বসে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্তে ঘটনাটি সমাধান হয়। এরপর রাতেই দ্বিতীয় বিয়ে করেন শফিকুল।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ঘটনার পরেই হামলার শিকার বর শফিকুলকে উদ্ধার করে থানায় আনা হয়। এরপর রাতেই উভয়পক্ষের লোকজন বসে ঘটনাটি মীমাংসা করেন। পরে শফিকুলকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়। রাতেই তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে জেনেছি।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}