রোববার ২০ অক্টোবর শিক্ষার্থীরা চবি প্রক্টরের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। অজ্ঞাতনামা হামলার ভুক্তভোগী দর্শন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ মাসুদসহ বিভাগের অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, মোঃ মাসুদের উপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

শিক্ষার্থীরা এই ঘটনার দ্রুত বিচার ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দ্রুত নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা কিছু পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। এগুলো হলো,

সোহরাওয়ার্দী হল মোড় সংলগ্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়াতে হবে। এরকম হামলার ঘটনার পুণরাবৃত্তি যেন না হয় সেইজন্য মনিটরিং, টহল বৃদ্ধির মতোন পদক্ষেপ নিতে হবে।

মোঃ মাসুদকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুণরুদ্ধারের জন্য পরামর্শ দিতে হবে। এ বিষয়ে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, মাসুদের উপর হামলার ঘটনায় আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্ত কমিটি এ ধরণের হামলার ঘটনার  গুরুত্বের সাথে তদন্ত করবে।

এর আগে ১০ই অক্টোবর ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ার পাশের রাস্তায় লালপাহাড়ের কাছে মোঃ মাসুদকে ১০-১২ জন মুখোশধারী ব্যক্তি আক্রমণ করেন। সে আহত হয়।

অতর্কিতে এই হামলায় ভুক্তভোগী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। ওই ভুক্তভোগী  জানান, বিশ্ববিদ্যালয়ে হলে থাকার দায়ে তাকে এভাবে আক্রমণ করা হয়েছে৷ তিনি অর্থনৈতিক সমস্যার কারণে হলে থাকতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও জানান, আমার মতোন আরও অনেক ছেলে হলে থাকতে বাধ্য হয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় হলে থাকা লেগেছে এটা তো আমার দোষ না। আমি তো আন্দোলন করেছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}