গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের উদ্বোধন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা রোববার (২০ অক্টোবর) স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা।
সংগঠনটির জেলা সভাপতি মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মো. শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বিপ্লব, জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা আক্তার মনি, এমডি ল্যাব মেডিসিন স্পেশালিষ্টের ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, বিএমএ জেলা আহবায়ক ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. মোশারফ হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রতীক ঘোষ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সরকার, জান্নাতুল মাওয়া প্রমূখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. উজ্জল হোসাইন।
শেষে, সাজ্জাদুর রহমান সাজ্জাদ সভাপতি ও মো. উজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।