গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারনা মামলায় তাসলিমা আকতার হিরা (৩০) নামে এক নারীর ১ বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত।

২১ অক্টোবর সোমবার মামলার দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও দায়রা ২য় আদালত এর বিচারক কুদরাত ই খোদার আদালত এ রায় প্রদান করেন।

এর আগে ২০২৩ সালে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন বাদী হয়ে তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্নাসাৎ একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৬৮৭/২৩

পলাতক তাসলিমা আকতার হীরা পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মৃত আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ও সনির স্ত্রী।

মামলাটি পরিচালনা করেন গাইবান্ধা জেলা বার এ্যাসোশিয়েশনের কার্যকরী সদস্য এ্যাড: আবেদুর রহমান সবুজ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}