বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের মরণ ফাদ ভবদহ,এই ভবদহের মোট ২৮ টি সুইচ গেট দিয়ে বায়ান্ন বিলের পানি অপসারণ হয়, যেখানে বর্তমানে চার টি পাওয়ার পাম্প সহ মোট ১৭ টি পাম্পের মাধ্যমে বায়ান্ন বিলের পানি নিস্কাসণের কাজ চলছে ও আমডাঙ্গা খাল দিয়ে হরি নদীতে পানি নেমে যাচ্ছে ফলে এই বায়ান্ন বিলের পাশের মানুষ কিছু টা স্বপ্ন দেখছে হয়তো তাড়াতাড়ি তারা তাদের ঘর বাড়িতে বসবাস করতে পারবে এই দুই স্থান দিয়ে পানি সরার কারণে।

কিন্তু সবার আড়ালে থেকে যাওয়া ভবদহের আর এক মরণ ফাদ ডায়ির খাল নামক স্থান যেখানে সাতটি সুইস গেট গিয়ে সাতাশ বিলের পানি অপসারণ হয় সেই গেট দিয়ে পানি সরানোর চেষ্টা করছে স্থানীয় লোকজন তবে নদীর নাব্যতা না থাকায় ও সুইস গেটের দুই পাসের পানি সমতা থাকায় তাদের এ সকল চেষ্টা বৃথা যাচ্ছে, ফলে সাতাস বিলের দুই পাসের কয়েক লক্ষ্য মানুষের ভাগে কি আছে তারা তা বুঝতে পেরেছেনা। যদি কিনা ভবদহের ২১ সুইস গেটের মতো পাওয়ার পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্তা না করে সরকারি ভাবে ডায়ির খাল নামক স্থানে।

তাহলে তাদের ঘর বাড়ি ছেড়ে সরকারি আস্রয় কেন্দ্র থাকতে হবে কয়েক মাস। এবং আগামী ইরি মৌসুমে তারা তাদের ফসল ফলাতে পারবেনা যে কারনে এই সাতাশ বিলের পাশে বসবাস রত লক্ষ লক্ষ মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে। তাই এই সাতাস বিলের দুই পাসের মানুষের দাবি অতি দ্রুত যেন ডায়ির খালি নামক স্থানে সুইস গেটে পাওয়ার পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করে আমাদের বেচে থাকার সুযোগ করে দেয় ।

আমার ত্রান চাই না আমরা পানি বন্দী থেকে বাচতে চাই বিষয় টি সরকারি ভাবে অতি দ্রুত সেই ব্যাস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাতাশ বিলের পাশে বসবাস রত মানুষ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}