গাইবান্ধায় মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র (৩৫) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাঘাটা উপজেলার মাঝিপাড়া এলাকার প্রায় ৩ শতাধিক লোকজন বোনার পাড়া হাকিমের মোড়ে জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল করে।

খবর পেয়ে, গাইবান্ধা সেনা বাহিনী ক্যাম্প থেকে সেনাবাহিনী ও সাঘাটা থানা পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় হত্যাকারীদের গ্রেফতারে আশ্বস্ত করা হলে অবস্থান কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা ।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রেোখে পরিস্থিতি শান্ত করেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা ও গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্প সার্জেন্ট আব্দুর রাজ্জাক।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা বলেন, মিলন মিয়া ও এরশাদসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার মাঝিপাড়ায়, শিমুল তাইড় (নয়াপাড়া) গ্রামের জোবেদ আলীর ছেলে মিলন মিয়া পুকুরে মাছ চাষ করতে ওই গ্রামের মন্দির থেকে বিদ্যুৎ সংযোগ নেন। এতে ১৭ মাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় বিদ্যুৎ অফিস সংযোগ বিচ্ছিন্ন করেন।

মন্দির কর্তৃপক্ষ পুনরায় সংযোগ সচল করলে মিলন মিয়া আবারো জোরপূর্বক সংযোগ চাইলে এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বোনার পাড়া বাজারে মন্দির কর্তৃপক্ষের শ্রীধাম চন্দ্রের মাছের দোকানে আসে মিলন মিয়া। এ সময় মোবাইল ফোনে আরো ৫/৬ জন সহযোগীকে ডেকে এনে শ্রীধাম চন্দ্রকে কিল ঘুষি মেরে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসার পর সুস্থ না হওয়ায়, সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}