নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের কাছে ভোটের জন্য দৌড়ঝাঁপ করছেন। এ নির্বাচনটির নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ জয়যাত্রা টেলিভিশনকে জানান, আগামী ১লা নভেম্বর শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬৫৭জন ভোটার রয়েছে।

এতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনটিকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছেন প্রার্থীদের কাছে।

প্রার্থীরাও সেসব দাবি পূরণের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেই আশাবাদও ব্যক্ত করেছেন তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}