কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সিনিয়র যগ্ম আহবায়ক সামজাদ হোসেন শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল তালুকদার, জুয়েল রানা, মো. রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, আলী আশরাফ সুমন, কাউসার আহমেদ জিন্নু মোল্লাহ, মিশকাত তালুকদার, যুবদল নেতা নূরুল ইশরাক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}