কুমিল্লার হোমনায় ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত মো. স্বপন মিয়া (৩০) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত অনুমান ১২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই(নিরস্ত্র) মোজাফ্ফর হোসেন, এসআই(নিরস্ত্র) আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হোমনা থানাধীন ফুজুরকান্দি গ্রাম হইতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী মো. স্বপন মিয়া ফজুর কান্দি গ্রামের মো. আলী হোসেনের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান হোমনা থানার মামলা নং-০৩, তারিখ-১৪/০১/২০১৮ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ এর ০৭(সাত) বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ স্বপন মিয়া(৩৩) কে ফুজুরকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সকালে আসামীকে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}