চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর কালিয়াইশ এলাকার মরহুম আবদু সবুরের আট ছেলের মধ্যে সবার ছোট সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বদিউল আলম।

উল্লেখ্য গত মঙ্গলবার (২২ অক্টোবর) সৌদি আরব জেদ্দায় কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ বিমান যুগে মরহুমের মরদেহ সকাল ৮ ঘটিকায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মরহুমের ভাই আবুল কাশেমের নিকট মরদেহের কপিন হস্তান্তর এবং প্রবাসী কল্যান ব্যাংক হতে ৩৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।

বদিউল আলমের লাশবাহী এম্বুলেন্স গ্রামের বাড়ীতে এসে পৌঁছালে শত শত নারী-পুরুষ আসে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুর আড়াইটার আলমগীর চৌধুরী পাড়া শাহী জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বদিউল আলম মৃত্যুকালে এক স্ত্রী, দুই কন্য সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু, শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তার মৃত্যুতে উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম রাহী, দোহাজারী প্রবাসী ক্লাব,কালিয়াইশ প্রবাসী ক্লাবসহ বিভিন্ন সমাজিক সংঘটন শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}