রক্তদান হল পৃথিবীর সবচাইতে শ্রেসঠ দান।রক্তের বিকল্প কেবল রক্তই যা কেবল একজন সুস্থ লোক স্বেচ্ছায় দান রক্তদান করলেই কেবল অপরজন পেতে পায়।

রক্তদান সম্পর্কে কিছু সাধারণ কুসংস্কার রয়েছে যা অনেকেই বিশ্বাস করেন। যেমন :
১.রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায়: এটি একটি প্রচলিত ভুল ধারণা। রক্তদান করলে সাময়িকভাবে কিছু দুর্বলতা অনুভূত হতে পারে, তবে এটি দ্রুত কেটে যায় এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।অনেকে ভাবেন রক্তদান করলে তিনি যৌন দুর্বলতায় ভুগবেন।এটাও একদম ভুল ধারনা

২. নিরামিষাশী বা ভেগানরা রক্ত দিতে পারেন না: এটি সম্পূর্ণ ভুল। ভেজিটেরিয়ানরা রক্ত দিতে পারেন এবং তাদের রক্তের মানও ভালো থাকে।

৩.মহিলারা রক্ত দিতে পারেন না: মহিলারা রক্ত দিতে পারেন এবং তাদের রক্তদান পুরুষদের মতোই নিরাপদ।তবে হ্যা উনাদের রক্তের হিমোগ্লোবিন এর মাত্র কমপক্ষে ১১.৫ হতে হবে।পিরিওড চলা কালীন সময় রক্তদান নিষেধ করা হয়।

৪.রক্তদান করলে রোগ সংক্রমণ হতে পারে: রক্তদান প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ এবং এতে রোগ সংক্রমণের কোন ঝুঁকি নেই। রক্তদানের সময় ব্যবহৃত সব সরঞ্জাম একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়।

৫.বয়স্করা রক্ত দিতে পারেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৮-৬০ বছরের সুস্থ বয়স্ক ব্যক্তিরা রক্ত দিতে পারেন। তবে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত যে তারা রক্তদানের জন্য উপযুক্ত কিনা।

আসুন এসব কুসংস্কারের ব্যাপারে আমরা নিজেরা সচেতন হই এবং সচেতনতা ছড়িয়ে দিই।

মনে রাখুন,স্বেচ্ছায় রক্তদান বাঁচে একটি প্রাণ।তাই আর্ত মানবতার সেবায় প্রতি চার মাস অন্তর রক্তদান করুন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}