অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক, চোরাচালান, গ্রেফতারী পরোয়ানা ও উদ্ধার করার লক্ষ্যে ইং ০১/১১/২০২৪ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ রেলগেট তেঁতুল তলার উত্তর পাশে জনৈক মোঃ আমিনুর রহমানের থাই দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১।মোঃ নাবিল(২০), পিতা-মোঃ তরিকুল ইসলাম, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড, ২।মোঃ দিনার সরকার(২০), পিতা-মোঃ আহাদ আলী @ দুলু সরকার, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড (ভাসমান), ৩।মোঃ আলামিন শেখ(২০), পিতা-মইন শেখ, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড, সর্ব থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে ০২(দুই) টি বার্মিজ চাকু এবং ০১ টি মটরসাইকেল সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।