সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ১৪ গ্রাম গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার পহেলা নভেম্বর রাত ৮ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের আটককৃত আসামি দীনবন্ধুর বাড়ির উঠান থেকে মাদকদ্রব্য সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার নবাগত ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই বিকাশ সরকারের নেতৃত্বে এসআই তপন চন্দ্র দাস, এএসআই মহিনুর সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদকদ্রব্য সহ বাট্টা গ্রামের দীনবন্ধুর বাড়ীর উঠান থেকে তাদের কে গ্রেপ্তার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা-মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসাউড়া গ্রামের নারায়ন সরকারের ছেলে নয়ন সরকার (২৪),বাট্টা গ্রামের মৃত উপেন্দ্র সরকারের ছেলে দীনবন্ধু সরকার(৬৮),ঘাষি গ্রামের রাজকুমার সরকারের ছেলে কাজল সরকার, কলমাকান্দা উপজেলার গুটমন্ডল গ্রামের আব্দুল সালামের ছেলে রাসেল মিয়া(২৭)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,মাদকদ্রব্য আইনে মধ্যনগর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । মামলাটির তদন্তভার এসআই মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}