আজ ২ নবেম্বর সকাল ৯ টায় মনিরামপুর উপজেলার  বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ঈমাম উলামা পরিষদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওলামা বিভাগ নেহালপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সুচনা বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি, ওলামা বিভাগ যশোর জেলা পূর্ব-র মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনিরামপুর উপজেলা শাখার মাওলানা লিয়াকত আলী। প্রধান আলোচক ছিলেন সহকারী অধ্যাপক, সম্মিলনী ডিগ্রী কলেজের মাওলানা সেলিম জাহাঙ্গীর। বিশেষ আলোচক ছিলেন সভাপতি, ওলামা বিভাগ মনিরামপুর উপজেলার হাফেজ রবিউল ইসলাম বিলালী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়াতে ইসলামী নেহালপুর ইউনিয়নের আমীর মাওলানা ইব্রহিম খলিল, সহ সভাপতি মাওলানা আবু তালহা সহ অত্র ইউনিয়নের ঈমাম, ওলামা ও সুধীজন। প্রধান অতিথির বক্ত্যবে মাওলানা আব্দুস সামাদ বলেন ঈমামরা শুধু একটা এলাকার জন্য সীমাবদ্ধ না তারা সারা বাংলাদেশের। সকলকে যার যার জায়গা থেকে সকলকে আলোর পথে ফেরানোর দাওয়াত দিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মহব্বত ইকবাল

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}