ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ প্রেসক্লাব পুরাতন এর সাংবাদিকদের সাথে রাণীশংকৈল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক মতবিনিময় করেছেন।

শনিবার (২ নভেম্বর) রাত ৮ টায় পৌর শহরের চাঁদনী সিনেমা হল সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতেই নবাগত ওসি মুহা: আরশেদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা পরে প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানপ্রাপ্ত ওসি আরশেদুল হক ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, বাহান্নার আলো পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, দৈনিক সমতল প্রতিনিধি সোহরাব আলী, দৈনিক সোনালী কন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক দৃষ্টি প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম রাজা, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুজন আলী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ
নবাগত ওসি তার বক্তব্যে বলেন মাদক নির্মূল, সন্ত্রাসী, চাঁদাবাজ চিরতরে ধংস করতে অপরাধমুক্ত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন ও উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর বকুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}