নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের পৌর শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সমন্বয়ক নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সংগ্রামী সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, আমিনুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক প্রভাষক জাহিদুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সরকার উৎখাত হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনও বহাল রয়েছে। ফলে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙেনি, নিত্যপণ্যের দাম কমেনি, ক্ষেতমজুরদের কাজও নেই। দ্রুত নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহ করতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}