গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা বকচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ার দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়ার সৈয়দ আহমদ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে বগুড়া থেকে রাসেল সহ অপর এক যুবক মোটরসাইকেলে বকচর এলাকায় পৌঁছলে স্লিপ করে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত রাসেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}