গাইবান্ধা সরকারি কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট/২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন পরবর্তী শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম, ও গাইবান্ধা জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন।

এ উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ
প্রফেসর মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাসুদুর রহমান সহকারী অধ্যাপক ও আহ্বায়ক আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, অধ্যক্ষ (অবঃ) আহসান হাবীব, গাইবান্ধা সরকারি কলেজ ও পলাশবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিজানুর রহমান, ছাত্রদল কলেজ শাখার সভাপতি আশরাফুল কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন, জান্নাতুল ফেরদৌস, আব্দুস সোবাহান টিপু।

অনুষ্ঠিত টুর্নামেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে স্নাতক পাশ কোর্সকে পরাজিত করেছে এবং উদ্ভিদ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানকে পরাজিত করে ৪-১ গোলে জিতেছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}