শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি সীমান্ত সড়কে ০৬ নভেম্বর ২০২৪ রাত আনুমানিক ১১ ঘটিকায় ৯টি ব্র্যান্ডের ৭৭৪ বোতল ভারতীয় মদ বহনকারী মাইক্রোবাসসহ দুই যুবককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

আটকৃতরা হলেন উপজেলার সমশ্চূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম(২৪) ও শেরপুর সদর থানার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন(২৬)। তবে ঘটনাস্থল থেকে পুলিশ আসার আগেই পালিয়ে যায় সমশ্চুড়া গ্রামের আপেল মিয়া। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য হবে প্রায় ১০ লাখ ৭০ হাজার টাকা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ বহনকারী মাইক্রোবাস ও দুইজনকে আটক করা হয়েছে। তবে জড়িত তিনজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটকৃতদের জেল হাজতে পাঠানোর ব্যবস্থা চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}