ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহাদত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, হামিদুর রহমান, সহ-সভাপতি নূর আলম, নূর নবী ও পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক মানিক মাষ্টার, যুগ্ন সম্পাদক সাহাবউদ্দিন, মহিলাদলের নেত্রী মনিরা বিশ্বাস, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মনতাজ মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, আক্তার হোসেন আক্তার, যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন, যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রমিক দলের নেতা রুকু, যুব দলের নেতা মিলন হোসেন,পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী, যুবদলের যুগ্ম সম্পাদক মুনতাসির আল মামুন প্রমুখ।

এসময় রাণীশংকৈল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}