শনিবার(৯ নভেম্বর) নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৪২ জন ভোটারের মাঝে ৫৩১ টি ভোট কাস্ট হয়েছে।

এতে সভাপতি পদে মো: মিজানুর রহমান মিজান আনারস প্রতীকে ১৯২ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাইক প্রতীকে ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাফেজ মো: আল আমিন।

বিজয়ী প্রার্থীরা বাজারে চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ব্যবসায়ীদের দাবি-দাওয়া পূরণের আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}