গাইবান্ধায় বিদ্যালয়ের মাঠ দখল করে করা হয়েছে সবজি চাষ।এতে করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলাই শুধু নয়, তাদের মেধা বিকাশ ও সুস্থ শরীর গঠনে বাঁধার সৃষ্টি করা হয়েছে মর্মে স্থানীয়দের অভিযোগ।

ঘটনাটি ঘটেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের আগগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন ওসমান গণি। অবসরের পরও বহাল রয়েছেন বিদ্যালয়ের সভাপতি পদে। ক্ষমতার দাপটে দখল করে নিয়েছেন বিদ্যালয়ের মাঠ।

করেছেন সবজি চাষ। সবজি জমিতে এমনভাবে বেড়া দিয়েছেন কোমলমতি শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে এসে জেলখানার মতো বন্দি হয়ে থাকতে হচ্ছে। বিদ্যালয়ের দ্বিতল ভবনের দুটি গেট করার পরিকল্পনা থাকলেও বর্তমানে একপাশে মাত্র একটি গেট রাখা হয়েছে। অপর একটি গেটের কাজ বাঁধার কারণে অসমাপ্ত রয়েছে।

বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আমি কয়েক মাস আগে যোগদান করেছি এবং যোগদানের আগেই মাঠটি দখল করা ছিল। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিস সাফি বলেন, আগগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ না থাকার বিষয়টি আমি জানতাম না। এখন জানলাম, দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}