জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২৪ উদ্বোধন হয়েছে।

আজ (রবিবার)সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২৪ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব। শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, আজ অত্যন্ত আনন্দঘন দিন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেভাবে সুন্দর ভাবে সজ্জিত হয়ে মাঠে দাড়িয়েছে এটি দেখে আমার মনে হচ্ছে বিশ্বকাপ ফুটবল মঞ্চে দাড়িয়েছে। আমি বিশ্বাস করি সরকারি আশেক মাহমুদ কলেজ শুধু লেখাপড়ায় নয় খেলাধুলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে একটি অন্যতম উচ্চতায় জায়গা করে নিবে।

ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক শাকের আহম্মদ চৌধুরী।

এ সময় উদ্বোধন শেষে কলেজ অধ্যক্ষকে জার্সি উপহার দেওয়া হয়।টুর্নামেন্টে অংশ গ্রহন করে মোট ১৬ টি দল।উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়  বাংলা বিভাগ বনাম রাষ্ট্রবিজ্ঞান  বিভাগ। দুই দলের খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ০৫ – ০১ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}