(লিসবন, পর্তুগাল)- পর্তুগালের রাজধানী লিসবনে দুই দিনব্যাপী প্রথমবার অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট’২০২৪। পর্তুগাল বিএনপির আয়োজনে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ৬ দল অংশ গ্রহণ করে।

রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট সিক্সসার একাদশ ৭ উইকেটে বগুড়া রাইডার্স হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদের শরফু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফারুক হোসেন সদস্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, আবু ইউসুফ তালুকদার আহবায়ক পর্তুগাল বিএনপি, ছায়েফ আহমেদ সুইট সদস্য সচিব পর্তুগাল বিএনপি।

ফাইনাল খেলায় সিলেট সিক্সাস এর নেতৃত্ব দেয় পর্তুগাল বিএনপির নেতা মিনহাজ এবং বগুড়া রাইডার্সের আজমল আহমেদ। আলো এবং সময়ের স্বল্পতার কারনে ফাইনাল খেলা ২০ ওভার থেকে কমিয়ে ১২ ওভারে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় টস জিতে বগুড়া রাইডার্স প্রথমে ব্যাটিং করে ১২ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে জবাবে সিলেট সিক্সাসের রাতুলের ব্যক্তিগত ঝড়ো ব্যাটিং ৫৪ রানের ফলে ১১ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের সেরা বোলার সেলিম, ম্যান অব দ্যা সিরিজ সুমন আহমেদ, ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ রাতুল নির্বাচিত হয়। এছাড়াও উক্ত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির কাজল আহমেদ, সাইফুল হক, মহিন উদ্দিন, শামছু জামান, মিজানুর রহমান, শাহ জামাল, হাকিম মিনহাজ, এমকে নাছির, আবদুল ওয়াহিদ পারভেজ, সাহিদুল ইসলাম, তারেক আহমেদ লিটন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, ঝিলমান চৌধুরী, সুজন মিয়া, ইমদাদ স্বপন, জাকের, মইনুল ইসলাম, জুবেল আহমেদ, জাহেদ আহমেদ, জামিল মিয়া, সুমন মিয়া, সানি সহ পর্তুগাল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার স্কোর- বগুড়া রাইডার্স ১৪৭/৮, ফাহিম ৩৭, সজিব ২৫, শিমু ১৫, পাপ্পু১৫, বদরুল ১৫, সুমন ২৭/৩ উইকেট, জামিল ২১/২, সিলেট সিক্সাস ১৪৯/৩, রাতুল ৫৪, সাদেক ৩৮ সেলিম ৪৩/১ এবং রাফি ৩৮/১।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}