বৃক্ষ দিয়ে সাজাই দেশ  সমৃদ্ধ করি বাংলাদেশ”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক জোন এর যৌথ আয়োজনে স্থানীয় গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে সোমবার (১১ নভেম্বর) থেকে আগামী রোববার (১৭ নভেম্বর) পর্যন্ত ৭দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।

 

অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা জেলার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, চেম্বার পরিচালক তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২৯টি স্টল বসানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}