গাইবান্ধায় র্যাব এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি শাকিল (২০) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) র্যাব-১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত শাকিল রংপুর জেলার হাজিরহাট থানার ডাক্তারপাড়া লোহার ব্রিজ গ্রামের নুর আলমের পুত্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩, সিপিসি-৩ এর গাইবান্ধার টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টায় জেলার পলাশবাড়ী পৌরসভার ব্রাক মোড়ে রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় জে.কে স্পেশাল নামক যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি শাকিলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}