কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায়  দুই আওয়ামী লীগ নেতাকে আটক  করেছে পু‌লিশ।

আটককৃতরা হলো-  উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন  (৪০) ও স্বেচ্ছা সেবক লীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার  (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ  অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের আটক করে মঙ্গলবার সকালে  কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}