চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দুই নং গেইট বেবি সুপার মার্কেট সংলগ্ন আনোয়ারা গার্মেন্টস এর সামনে পথচারীর স্বর্ণ,টাকা ছিনতাই ঘটনার মূল আসামি ও নগর যুবলীগের নেতা কর্তৃক টাকার বিনিময়ে আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে অস্ত্রসহ প্রকাশ্যে হামলাকারী, সন্ত্রাসী ডাকাত মনছুর(৪৫)কে খুলশী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নজরুল ইসলাম দিপু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ বরগুনা জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বরগুনা সদর থানাধীন কাঠবুনিয়া থেকে ১১ নভেম্বর বেলা ০৩:৪৫ মিনিটে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির তথ্য মতে খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনস্থ নালা থেকে কালো পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আসামি ডাকাত মনসুরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সাতটি ও বিভিন্ন জেলায় নয়টি মামলা রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}