ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে ফরিদপুর জেলার একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে ১২ ই নভেম্বর ২০২৪,চরভদ্রাসন উপজেলার সরকারি কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান লক্ষ্য ছিল সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।

দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৯ টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম । ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জামাল উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: মহীউদ্‌দীন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. জাহিদ তালুকদার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গাফ্ফার, ভারপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাকটর শাহ মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান। অনুষ্ঠানে বক্তারা একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, সবাই মিলে শিখি প্রকল্পের মূল লক্ষ্য হল বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা। প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার ১ হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষক ও আড়াই লাখ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}