ফরিদপুরের সদরপুরে পুষ্টি সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি ও কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ অ্যক্টিভিটি (সিএনএইচএ) এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় পুষ্টির গুরুত্ব ও কার্যক্রম বিষয়ে অবহিতকরন হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান সিএনএইচএ এর প্রজেক্ট কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, মোঃ মোয়াজ্জেম হোসেন, শেখ গোলাম কাউসার, আসলাম বেপারী, মিজানুর রহমান, সাংবাদিক মোঃ সাব্বির হাসান মোঃ আলমগীর হোসেন মোঃ নুরুল ইসলাম এ ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}