গণমানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী পাঠচক্র এবং টাংগাইল জেলার জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ” মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম।
সভা প্রধান ছিলেন জনাব ফরহাদ মাজহার।এছাড়াও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি টাংগাইল জেলার ব্যাক্তিগণ সাথে ছিলেন মাওলানা ভাসানী পাঠচক্রের সদস্যরা।টাংগাইলের শহীদ মারুফের মা এবং শহীদ সাজিদের ভাই উপস্থিত ছিলেন। প্রথমে উপদেষ্টারা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এর পর ঐতিহাসিক দরবার হলে বিকাল ৪ টার দিকে সভা শুরু হয়। বক্তব্য রাখেন বিভিন্ন গুরত্বপূর্ণ ব্যাক্তিরা।সভায় মাওলানা ভাসানী কীভাবে অন্যায় ও বৈষম্য এর বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামী জীবন কীভাবে সবাইকে ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে উদ্ভুদ্ধ করেছে তা আলোচনা করা হয়।
সভায় নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করার জন্য সরকারকে আহবান জানানো হয়।এছাড়া ফ্যাসিবাদ দমনে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়।এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ টাংগাইল স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফের নামে করার কথা বলেন।
এছাড়াও তিনি বলেন কীভাবে ফ্যাসিবাদের দোসরেরা সরকারকে ব্যার্থ করার চেষ্টা করছে। মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং ভাসানীকে নিয়ে গবেষণার আহবান জানানো হয়। জনাব ফরহাদ মাজহারের বক্তব্যের মাধ্যমে শেষ হয় সভা।এদিকে ১১ তারিখ থেকে মাভাবিপ্রবি ক্যাম্পাসে শুরু হয়েছে ভাসানী মেলা।তাদের আগমন মেলায় বাড়তি মাত্রা যোগ করে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}