ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলা হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের উজির আলীর ছেলে জাহের আলী (৩৩)।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কুলিগাঁও গ্রামে সন্ধ্যা ৭টার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ী জাহের আলীর শয়নকক্ষ থেকে ৫০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওই সময় মাদক ব্যবসায়ী জাহের আলীকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}