গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আব্দুর ছাত্তার মন্ডলের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে খাবার নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় আরিফ বিল্লাহর। এরপর বড় ভাই শহিদুল ইসলামের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন আরিফ। গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর শহিদুল মারা যান। এরপর ২০ সেপ্টেম্বর শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

আসামি আরিফ বিল্লাহ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}