১৫ নবেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বন্যা কবলিত মানুষদের মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে নেহালপুরের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য পরিক্ষা ও ওষুধ বিতরন হয়। অনুষ্ঠানে প্রায় ২০ জন বিষেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমন্নয়ে দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন মনিরামপুর সমিতি, ঢাকা। উক্ত মেডিকেল ক্যাম্পে নেহালপুর, কুলটিয়া, দুর্বাডাঙ্গা ও মনোহরপুর ইউনিয়নের ২০০০ রোগী নিবন্ধন করেন। সরেজমিনে জানা যায় বেলা ৪ টা পর্যন্ত নিবন্ধন করা রোগি মানবিক সেবার  আওতায় এসেছে। মনিরামপুর সমিতি, ঢাকা মানবতার পরিচয় দিয়ে মনিরামপুর,  কেশবপুর এলাাকার বানভাষী অসহায় মানুষের সেবায় ঢাকা থেকে এ এলাকার মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছে।

স্বাস্থ্য পরিক্ষা করতে আসা রোগীদের নিকট জানা যায় ঢাকা থেকে এসে আমাদের পাশে দাড়ানোর জন্য মনিরামপুর সমিতি, ঢাকাকে ধন্যবাদ জানাই। এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সম্পাদক মোঃ শফিকুল বারী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}