নেত্রকোণায় কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প নেত্রকোণায় কওমী মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআনের সবক ও বৃত্তি প্রদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের নাগড়া এলাকায় নেত্রকোণা আল-মদিনা কমপ্লেক্স এর আয়োজনে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এর আগে কোরআনের সবক অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান, সিভিল র্সাজন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ্, প্রেসক্লাব সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা। এসময় দন্ত, চর্ম, মেডিসিন, শিশুরোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}