গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কর্তন শিক্ষক কর্মচারী নিয়োগসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।এবিষয়ে উক্ত বিদ্যালয়ের অভিভাবক ও সুশীল সমাজ গত ২৯ জুলাই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায় রওশনবাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ ২০১৬ সালে প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উক্ত বিদ্যালয়ে বিভিন্ন প্রকার অনিয়ম দূর্নীতির আখড়া তৈরি করেছেন। তিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সরদার শাহীদ হাসান লোটন এর সহযোগীতায় সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠান চালাতেন।

এতে ভূক্তভোগী অভিভাবকরা আরোও উল্লেখ্য করে বলেন যে,নিয়োগ বাণিজ্যসহ প্রতিষ্ঠানের গাছ কর্তন করে প্রায় ১ এক কোটি ৫০ লক্ষ টাকা আত্নসাৎ করেন তারা। লিখিত অভিযোগে আরও উল্লেখ থাকে যে, শাহীদ হাসান লোটন জেলা যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্বে থাকায় দলীয় ক্ষমতার দাপট খাটিয়ে অত্র প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম দুর্নীতি চালিয়েছেন।

তিনি সভাপতি থাকা কালীন সময়ে তার চাচাতো ভাই আলী রেজা মোস্তফা ফিরোজকে গ্রন্থাগার শিক্ষক হিসাবে নিয়ম বহিভূতভাবে নিয়োগ দেন। এদিকে অবৈধ এসব নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের খবর প্রকাশ পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও দাতা সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা এই অনিয়মের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এলাকাবাসী জানান, একজন শিক্ষকের পদমর্যাদা অনুযায়ী ও আচার ব্যবহার হবে সুন্দর। শিক্ষকেই যদি এরকম অনিয়ম দূনীর্তির আশ্রয় নেন তাহলে ঐ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কি শিখবে।

তাই আমাদের দাবি এরকম শিক্ষককের অপসরণ চাই।তারা আরও জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহীদ হাসান লোটন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।অভিযোগের বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী কার্যক্রম হয়েছে।

এবিষয়ে পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাকিবুল হাসানের সাথে-মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার কামরুল হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকে জানান, অভিযোগ পেয়েছি সঠিক তদন্তসাপেক্ষে ব্যবস্তা গ্রহন করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}