যশোরের মণিরামপুরে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামে এক ছাত্র নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে যশোর-চুকনগর সড়কের বেলতলা ইউছুপের চাতাল নামক স্থানে এই দুঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমি খাতুন নামে আরেক ছাত্রী আহত হয়। আহত রিমিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারুফ উপজেলা মুম্সিখানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি একই গ্রামের ইলিয়াস উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, এদিন নিহত মারুফ মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বেলতলা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারুফ নিহত হয়। আর সাথে থাকা রিমি খাতুন গুরুতর আহত হয়। তবে ঘাতক পিকআপটি জনগণ আটক করতে পারেনি। তারা দুজন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}