গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নলেয়া নদী থেকে শিশু মাহিম বাবুর মরদেহ উদ্ধার করা হয়। মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, মাহিম বাবু গত ১৪ নভেম্বর দুপুরে দাদির সাথে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। এর একপর্যায়ে শিশু মাহিম প্রকৃতির ডাকে সাড়া দিতে নলেয়া নদীতে গেলে আর ফিরে আসেনি। এরপর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে আজ সকালে নদীতে মাহিম বাবুর মরদেহ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাহিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}