ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে একটি পক্ষের বিক্ষোভ মিছিলে হামলা ও পাল্টা-হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় একটি পক্ষের নেতৃত্ব দেওয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি এ কে মুসার ব্যক্তিগত কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির বিবাদমান দুই পক্ষের একাধিক নেতা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র আরও জানায়, ঘটনার সময় একটি মার্কেটের অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বিএনপি নেতারা জানান, আগামী ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনকে কেন্দ্র করে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সম্মেলন বন্ধের দাবিতে এম এ খালেকের কর্মী-সমর্থকরা উপজেলা সদরের পল্লী বিদ্যুতের মোড় (মাতুর বাড়ির মোড়) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। লাঠি, রামদা ও হাতুড়ি নিয়ে সহস্রাধিক লোক মিছিলটিতে অংশ নেয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}