গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}