গাইবান্ধায় আব্দুল্লাহ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার বনিক সমিতি ও এলাকাবাসীর আয়োজনে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের ঘেগার বাজার নামক স্থানে এ কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়নুল ইসলাম, কাহারুল ইসলাম, সজিব সরকার, ইলিয়াস মিয়া, আনোয়ারুল ইসলাম সুইট, আসাদ মন্ডল, মামুন মিয়া, সাইফুল ইসলাম সাফু, হত্যার শিকার আব্দুল্লার বাবা আবুল কালাম আজাদ ওরফে রাজা মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রায় ৫ মাস আগে ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের আবুল কালাম আজাদ মাস্টারের ছেলে আব্দুল্লাহর কাছে খোদাবক্স গ্রামের আশরাফুলসহ একদল দুর্বৃত্ত ২৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না পারায় ঘেঘার বাজার নামক স্থানে আব্দুল্লাহকে পিটিয়ে আহত করে দুস্কৃতকারীরা। আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট মারা যায়। শুধু তায় নয়, গত ৩ নভেম্বর আবুল কালাম আজাদ রাজার বাড়িতে ফের চাঁদার দাবিতে হামলা করে ওইসব দুর্বৃত্তরা।

বক্তারা আরও বলেন, উভয় ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা করতে গেলে এ মামলা গ্রহণ করেনি ওসি। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত আব্দুল্লার পরিবার।

এ মানববন্ধন থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেয়াসহ দ্রুত বিচারের দাবি জানানো হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}